ভোটের আগের দিন পুলিশের দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

২০ মে ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
স্বপন রায় ও আশরাফুল আলম

স্বপন রায় ও আশরাফুল আলম © ফাইল ফটো

৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ভোটের আগের দিন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন রায় ও ফকিরহাট থানার ওসি আশরাফুল আলমকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ মে) ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এমন এক নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম ও বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে নির্বাচনের সময় পর্যন্ত সংযুক্ত করে উক্ত  স্থানে অন্য কর্মকর্তাকে ফকিরহাট মডেল থানার ওসি ও ডিবির ওসির দায়িত্ব প্রদানের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬