নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

১৮ মে ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
রায়হান কবির

রায়হান কবির © সংগৃহীত

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর রায়হান কবির (১২) নামে মাদ্রাসা ছাত্রের মরদহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ডুবুরি দল।

মৃত রায়হান চাঁদপুর শহরের আলিম পাড়ার মো. লোকমান হোসেনের ছেলে। সে নতুন বাজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী বলেন, রায়হান এর পরিবারের লোকজন জানিয়েছে শুক্রবার (১৭ মে) বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজার লন্ডন ঘাট এলাকায় গোসল করতে গিয়ে সে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয়। পরিবার থেকে রাত ১২টায় আমাদেরকে মেসেজ দেওয়া হয়। 

তিনি বলেন, আমরা শনিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২ টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে চেষ্টা চালানোর পর আমাদের ফায়ার ফাইটার (ডুবুরি) মাইনুল ইসলাম রায়হানকে উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে রায়হান কবিরের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 
‘অস্ত্রটি ছাত্রশিবিরের, আমি পুলিশকে দিতে যাচ্ছিলাম’
  • ২৩ এপ্রিল ২০২৬
থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বাস ভাড়া কত বাড়ছে, যা জানা গেল
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬