জাপানি দুই শিশু নিয়ে আপিল বিভাগের চূড়ান্ত রায় ১১ জুলাই

০৯ মে ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
জাপানি দুই শিশুর সাথে তাদের বাবা মা

জাপানি দুই শিশুর সাথে তাদের বাবা মা © সংগৃহীত

জাপানি সেই দুই শিশুর মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উভয়পক্ষের আপিল শুনানির জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (৯ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নাকানো এরিকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট শিশির মনির। শিশুদের ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রেশাদ ইমাম।

আদালত বলেছেন, মামলার উভয়পক্ষের উপস্থিতিতে ওই দিন (১১ জুলাই) জাপানি শিশুদের নিয়ে আপিল মামলা নিষ্পত্তি করা হবে। একইসঙ্গে, বড় কন্যা সন্তান জেসমিন মালিকাকে নিয়ে জাপানি মা নাকানো এরিকোর বাংলাদেশ ছেড়ে যাওয়ার ঘটনায় আদালত অবমাননা মামলার শুনানিও হবে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন, জাপানি বড় শিশু জেসমিন মালিকা ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। মেজো মেয়ে লাইলা লিনা বাবা ইমরান শরীফের কাছে থাকবে। তবে ৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন।

 
ট্যাগ: মামলা
আজ অফিসে চকলেট খাওয়ার দিন
  • ২০ অক্টোবর ২০২৬
বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের, যা বলছে মন্ত্রণালয়
  • ২০ অক্টোবর ২০২৬
আ.লীগ দেশে এত লুটপাট করেছে, যা বিশ্বের কোথাও হয়নি : স্পিকার
  • ২০ অক্টোবর ২০২৬
ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ তানজিদের
  • ২০ অক্টোবর ২০২৬
এনআইডি জালিয়াতি, চাকরিচ্যুত উপজেলার নির্বাচন কর্মকর্তা
  • ২০ অক্টোবর ২০২৬
শার্শায় বাজারে অস্ত্রসদৃশ বস্তু হাতে চলাফেরা, চাঁদা দাবির জ…
  • ২০ অক্টোবর ২০২৬