চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত

০৯ মে ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে

চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে দুই পাইলটকে উদ্ধার করা  হয়েছে। এরমধ্যে গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্তায় আইসিইউতে নেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর একটি ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পড়ে। বিমানের দু’জন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন।

আরো পড়ুন: বসুন্ধরা আবাসিক এলাকায় ইংরেজি মাধ্যম স্কুলের সামনে গুলি

চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, দুর্ঘটনার সময় বিমানটির দু’জন পাইলট প্যারাস্যুটের সাহায্যে রক্ষা পেয়েছেন।

চট্টগ্রাম সদরঘাট নৌপুলিশের ওসি মো. একরাম উল্লাহ বলেন, প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত দুজনকে নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে।

 
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬