বৃষ্টির জন্য ভোলায় ইসতেস্কার নামাজ আদায়

২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
বৃষ্টির জন্য ভোলায় দ্বিতীয়বার ইসতেস্কার নামাজ

বৃষ্টির জন্য ভোলায় দ্বিতীয়বার ইসতেস্কার নামাজ © সংগৃহীত

সারা দেশের মতো ভোলায় তীব্র দাবদাহে পুড়ছে মানুষ। দিনে দিনে বেড়েই চলেছে তাপমাত্রা। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তাই মহান আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনা করে দ্বিতীয়বারের মতো আজও সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন ভোলার ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে গুনাহ মাপ চেয়ে কান্নায় ভেঙে মুসল্লিরা।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় দ্বিতীয়বার ভোলা শহরের বাংলা স্কুল মাঠে এ সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়।

বাংলাদেশ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এ নামাজের আয়োজন করে। ভোলার বিভিন্ন এলাকার মুসল্লিরা এ নামাজে অংশ নেয়।

প্রখর রোদ ও গরম উপেক্ষা করে নামাজ আদায় করার পর খুতবা শেষে মুসল্লিরা বালা মুসিবত দুর করে বৃষ্টির প্রত্যাশায় দোয়া মোনাজাতের সময় অঝোরে কান্নাকাটি করে মুসল্লিরা।

নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা কাবিল মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম। তিন দিনের নামাজে আজ ছিল দ্বিতীয় দিন। নামাজ শেষে আয়োজকরা বলেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত এ ইসতিসকার নামাজ আদায় করে যাব।

এ ছাড়া আজও ভোলা জেলার সদর উপজেলা ও চরফ্যাশন উপজেলাসহ বিভিন্ন এলাকায় এ ইসতিসকার নামাজ আদায়সহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরি, আলীনগর আজিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা তৈয়বুর রহমান, চরপাতা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সফিউদ্দিন, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসেন প্রমুখ।

সকালে বাসি পেটে পানি পানের অভ্যাস কতটা উপকারী
  • ২০ অক্টোবর ২০২৬
৩০ দিনের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হবে রোনালদোকে
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত …
  • ২০ অক্টোবর ২০২৬
বিএমইউতে বিশ্ব স্পাইন ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত
  • ২০ অক্টোবর ২০২৬
যে সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারানো জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান
  • ২০ অক্টোবর ২০২৬