চরফ্যাশনে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

২৪ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
নিহত মিরাজ

নিহত মিরাজ © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে হিট স্ট্রোকে মিরাজ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকালে দুলারহাট থানার আবুবক্করপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। নিহত যুবক ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রতিবেশী আরিফ জানান, যুবক মিরাজ প্রচণ্ড রোদে দুপুরে তার নিজ বাড়িতে কাজ করছিলো। প্রায় দুই ঘণ্টা তীব্র রোদে থাকার পর হঠাৎ তার বুকে ব্যথার অনুভব হয়। বিকালে ব্যথা আরোও তীব্র শুরু হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন হাসপাতালে কর্মরত সাব অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবক মিরাজ হিট স্ট্রোকেই মারা গেছেন।

সকালে বাসি পেটে পানি পানের অভ্যাস কতটা উপকারী
  • ২০ অক্টোবর ২০২৬
৩০ দিনের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হবে রোনালদোকে
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত …
  • ২০ অক্টোবর ২০২৬
বিএমইউতে বিশ্ব স্পাইন ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত
  • ২০ অক্টোবর ২০২৬
যে সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারানো জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান
  • ২০ অক্টোবর ২০২৬