খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৯ জুলাই

২২ এপ্রিল ২০২৪, ০২:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
মামলার শুনানিতে আদালতে খালেদা জিয়া

মামলার শুনানিতে আদালতে খালেদা জিয়া © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস-শামস জগলুল হোসেন আজকের শুনানি মুলতবি করে নতুন তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কারণ দেখিয়ে এই স্থগিতাদেশ দেওয়া হয়। সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া এখন অসুস্থ, তিনি গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: খালেদা জিয়া সাজায় শোকজ, ক্ষমা চেয়ে পার পাচ্ছেন প্রধান শিক্ষক

১১টি মামলার মধ্যে ১০টি ২০১৫ সালের প্রথম তিন মাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয়েছিল এবং অন্যটি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহিদদের সম্পর্কে রাষ্ট্রদ্রোহী মন্তব্য করার অভিযোগে ঢাকার একটি আদালতে দায়ের করা হয়েছিল।

খালেদা জিয়ার বিরুদ্ধে আরও তিনটি দুর্নীতি মামলা - গ্যাটকো, নাইকো এবং বড়পুকুরিয়া কয়লাখনি - এখন ঢাকার অন্য তিনটি বিশেষ আদালতে বিচারাধীন। এছাড়া দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আরও দুটি মামলা বিচারাধীন।

মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close