খালেদা জিয়া সাজায় শোকজ, ক্ষমা চেয়ে পার পাচ্ছেন প্রধান শিক্ষক

০১ এপ্রিল ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
শিক্ষার্থীর খালেদা জিয়া সাজায় শোকজের জবাব দিয়েছেন প্রধান শিক্ষক

শিক্ষার্থীর খালেদা জিয়া সাজায় শোকজের জবাব দিয়েছেন প্রধান শিক্ষক © ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের এক শিক্ষার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজ নিয়েছিল। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। শোকজের জবাবে তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন।

গত সোমবার (২৭ মার্চ) লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী এ কারণ দর্শানোর চিঠি দেন। এর আগে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন উপজেলা সদরের লক্ষীপাশা মোল্লার মাঠে এই অনুষ্ঠান আয়োজন করে।

এ অনুষ্ঠানে অন্যান্য স্কুলের পাশাপাশি কিন্ডারগার্টেন দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলও অংশ নেয়। এ স্কুলের এক শিশু শিক্ষার্থীর প্রদর্শন করা ডিসপ্লেটি মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ’ ছিল না (ওই শিক্ষার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেজেছিল)।

এ নিয়ে উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে ওই স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিনের কাছে ভিন্নধর্মী প্রদর্শনের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। তাকে পাঁচ কর্ম দিবসের মধ্যে লিখিত বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতেও নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ‌‌‌খালেদা জিয়া সাজায় প্রধান শিক্ষককে শোকজ

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এই স্কুলের এক শিক্ষার্থীর ডিসপ্লেটি স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ার কারণ জানতে চেয়ে স্কুলের প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন বলেন, আমরা মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ডিসপ্লে প্রদর্শন করি। ডিসপ্লেটিতে শিশু শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বেগম রোকেয়া, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, রওশন এরশাদ, বিএনপি নেত্রী খালেদা জিয়া, নারী ফুটবলার-ক্রিকেটারসহ বেশ কয়েকজন বিশিষ্ট নারীর প্রতীকী সাজে ডিসপ্লে করে।

কারণ দর্শানোর চিঠির সত্যতা নিশ্চিত করে স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন বলেন, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মিটিংয়ে আমি অনুপস্থিত ছিলাম। তাই সঠিক নির্দেশনা আমার জানা ছিল না। সমাজে নারীদের ভূমিকা বোঝাতে এ ধরনের ডিসপ্লের আয়োজন করেছিলাম আমরা। আমি চিঠির ব্যাখ্যায় দুঃখ প্রকাশ করে পরে এমন ঘটনা ঘটবে না অঙ্গীকার করে জবাব দিয়েছি।

লোহাগড়ার ইউএনও আজগর আলী জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস সম্পর্কিত ডিসপ্লে প্রদর্শন করার কথা থাকলেও দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুল অসঙ্গতিপূর্ণ ডিসপ্লে প্রদর্শন করায় ওই স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানো চিঠি দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক তসলিম উদ্দিনের ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করে ইউএনও আজগর আলী বলেন, তিনি গত ২৯ মার্চ দুঃখ প্রকাশ করে পরে এমন কার্যকলাপ করবেন না বলে অঙ্গীকার করে চিঠির জবাব দিয়েছেন। বিষয়টি ক্ষমার চোখে দেখে নিষ্পত্তি করা হয়েছে।

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত, আলোচনায় থাকবে যেসব বিষয়
  • ২০ অক্টোবর ২০২৬
চলতি মাসেই সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • ২০ অক্টোবর ২০২৬
বট ফোর্সকে দিয়ে গালাগালির জন্য বিটিভিতে নামফলক বসিয়ে ছবি তো…
  • ২০ অক্টোবর ২০২৬
এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬