মারা গেছেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাঈদ খান

২২ এপ্রিল ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
আবু সাঈদ খান

আবু সাঈদ খান © সংগৃহীত

টেলিযোগাযোগ–বিশেষজ্ঞ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ পলিসি ফেলো আবু সাঈদ খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২২ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তার পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবু সাঈদ খান ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি মারা যান। আজ বাদ জোহর সিএমএইচ মসজিদে তাঁর জানাজা হবে। এরপর টাঙ্গাইলে তাঁর স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

এক সময় সাংবাদিকতা পেশায় থাকা আবু সাঈদ খান মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) প্রথম মহাসচিব ছিলেন। এছাড়া তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন, বিশ্বব্যাংক, এরিকসন, হুয়াওয়ে, এডিএন গ্রুপে কাজ করেছেন।

 
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬