নাশকতার অভিযোগ, দুই শিশুর মায়ের জামিন হবে কি না জানা যাবে আজ

২২ এপ্রিল ২০২৪, ১০:০৬ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© সংগৃহীত

আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় কারাবন্দি দুই শিশুর মা হাফসা আক্তার পুতুলের জামিন হবে কি না জানা যাবে আজ সোমবার।

এর আগে পুতুলকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওই স্থগিতাদেশ তুলে নিয়ে জামিন বহাল রাখতে পাল্টা হাফসা আক্তার পুতুলের আবেদনের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ শুনানি হবে আজ। এরপর জানা যাবে তিনি জামিন পাবেন কি না। এ মামলার ফাইলিং ল’ইয়ার মো. মাকসুদ উল্লাহ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

এরপর গত ১০ মার্চ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির প্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করেছিলেন।

তার আগে গত ৬ মার্চ হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে হাফসার জামিন আবেদন মঞ্জুর করেন।

ওইদিন আদালতে তার চার বছর বয়সী নূরজাহান নূরী ও তার বড় বোন আকলিমা উপস্থিত ছিল। গত ৪ মার্চ মায়ের জামিন আবেদনের শুনানির দিন দাদির হাত ধরে হাইকোর্টে আসে চার বছর বয়সী নূরজাহান নূরী।

প্রসঙ্গত, নাশকতার মামলায় গ্রেফতারের পর গত বছরের ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। গত ২৯ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন হয়েছিল। সেদিন মানববন্ধনে এসেছিল এই দুই শিশু নূরজাহান ও আকলিমা। ব্যানারে আয়োজক হিসেবে লেখা ছিল, ‘রাজবন্দীদের স্বজন’।

দুই শিশুর বাবা আবদুল হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দুই শিশুর দাদা আবদুল হাই ভূঁইয়া মানববন্ধনে অভিযোগ করে বলেছিলেন, তার বড় ছেলে হামিদকে না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায় পুলিশ। তাকে গ্রেফতার দেখিয়ে তিন দিনের রিমান্ডেও নেওয়া হয়। অথচ হাফসা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন।

 
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close