গাছে ধাক্কা লেগে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১

২২ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
গাছে ধাক্কা লেগে উড়ে যাওয়া বাস

গাছে ধাক্কা লেগে উড়ে যাওয়া বাস © সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকাগামী একটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে গেছে। এ ঘটনায় আল শামীম একজন নিহত হয়েছেন একজন—আহত হয়েছেন আরও ৭ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল শামীম নামের ওই যাত্রী পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসের পুরো ছাদটি উড়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। আহত বাকি ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence