ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুক্রবার

২২ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করবে আওয়ামী লীগ। এ সময় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার (২২ এপ্রিল) আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আগামী ২৬ এপ্রিল, শুক্রবার শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

 
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ…
  • ১৯ এপ্রিল ২০২৬