ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট আজ থেকে

২২ এপ্রিল ২০২৪, ০৮:১৬ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
ভেনিস, ইতালি

ভেনিস, ইতালি © সংগৃহীত

আজ সোমবার থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হবে। আগামী ২ মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়া শুরু হবে। রোববার (২১ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় ভিসা সেবা দাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।

ভিএফএস জানায়, ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের ধৈর্য ধরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়ের জন্য তাদের ই-মেইল চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে।

৫ মাসেরও বেশি আগের নুল্লা ওস্তাসের (ওয়ার্ক পারমিট ভিসা) ধারকদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের যাচাইকৃত নুল্লা ওস্তার (ওয়ার্ক পারমিট ভিসা) মেয়াদ শেষ হবে না, যদি সংশ্লিষ্ট আবেদনকারী ছয় মাসের মেয়াদের মধ্যে ই-মেইলটি পাঠান।

ইতা‌লি গমনেচ্ছু বাংলাদে‌শিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সম্প্রতি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে বেশ ভোগা‌ন্তি‌তে পড়তে হ‌চ্ছে বাংলাদে‌শি কর্মী‌দের। কর্মীদের অভিযোগ, সহজেই মিলছে না ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট।

বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে www.vfsglobal.comএই ওয়েবসাইটে প্রবেশ করতে বলেছে।

 
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
শুধু দল নয়, প্লেয়িং ইলেভেনেও চোখ নির্বাচকদের
  • ১১ এপ্রিল ২০২৬
এলাকাবাসীকে নিয়ে প্রতি মাসে উন্মুক্ত সভা করবেন প্রাথমিক প্…
  • ১১ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে মাঠ ছেয়েছে সূর্যমুখীতে, হাসছে কৃষকের মুখ
  • ১১ এপ্রিল ২০২৬
close