জলদস্যুদের হাত থেকে মুক্ত ‘এমভি আবদুল্লাহ’ এখন আরব আমিরাতে

২১ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© সংগৃহীত

সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ এখন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল অতিক্রম করেছে। জাহাজটি রবিবার (২১ এপ্রিল) বিকালে আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। 

জাহাজটির কর্ণধার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গণমাধ্যমকে বিষয়টি  নিশ্চিত করেছেন। আগামীকাল সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটি জেটিতে নোঙর করা হবে।

এদিকে সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মুক্তিপণ দেওয়ার ফলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরও বাড়তে পারে বলে ইইউ উদ্বেগ প্রকাশ করেছে।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল ছাড়া পায় নাবিকসহ এমভি আবদুল্লাহ। মুক্ত হওয়ার পরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়।

 
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence