টেকনাফে মিয়ানমার নৌবাহিনীর গুলি, ২ বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

২১ এপ্রিল ২০২৪, ০৩:৩২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© সংগৃহীত

সাগরে মাছ ধরে ফেরার পথে কক্সবাজারের টেকনাফে নাফ নদে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি করে মিয়ানমার নৌবাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বাংলাদেশি দুই জেলে।

রবিবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে টেকনাফে শাহপরীর দ্বীপে নাইক্ষ্যংদিয়াস্থল নাফ নদে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাদের ওপর গুলি চালালে তারা আহত হন।

আহতরা হলেন— টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০)। তারা শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার ছিদ্দিকের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরা শেষে নাফ নদে হয়ে কূলে ফিরছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক।

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ বলেন, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে যখন শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলেন তারা। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুজন জেলে গুলিবিদ্ধ হন।

তারা সেসময় বাংলাদেশের জলসীমায় ছিলেন এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারাও দিয়েছিলেন বলেও জানান তিনি। এর পরও তারা গুলি চালায়।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডা. সুরাইয়া ইয়াছমিন জানান, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত। তাকে টেকনাফে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ফারুকের হাত ও পায়ে লাগা গুলিতে গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রাজ্জাক বলেন, ‘সাগরে মাছ শিকার করে ফেরার পথে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে দুই জেলে আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

 
ট্যাগ: জাতীয়
এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলীকে ক্যাডার করার উদ্যোগ, প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
  • ২০ অক্টোবর ২০২৬
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
  • ২০ অক্টোবর ২০২৬
‘পশু চিকিৎসক’-স্বাস্থ্য সহকারী-ধাত্রী দিয়ে প্রসব, নবজাতকের …
  • ২০ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬