সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের থাবায় প্রাণ হারালেন বাচ্চু

২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© সংগৃহীত

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে বাংলাদেশি নাগরিক মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকীর বিপরীতে সুন্দরবনের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।

সুন্দরবন পশ্চিম-জোনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, মৌয়াল মনিরুজ্জামান বৈধ পাস নিয়ে চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকার বিপরীতে সুন্দরবনের ভারতীয় অংশে মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে।

মনিরুজ্জামানের সহকর্মীরা লাঠি-সোঁটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নিলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।

 
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close