পাবনা ও চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে প্রাণ গেল ৩ জনের

২০ এপ্রিল ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© সংগৃহীত

প্রচণ্ড গরমে পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) তাদের মৃত্যু হয়। মৃত সুকুমার দাস (৬০) পাবনা শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।

এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জাকির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দর্শনা থানার সীমান্তসংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি। এছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিটস্ট্রোকে মর্জিনা খাতুন (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা রেকর্ড ৪২ ডিগ্রি সেলেসিয়াস ছাড়িয়েছে। এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। চলতি মৌসুমে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়াও মোংলায় ৪১ দশমিক ৭, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬, খুলনায় ৪১ দশমিক ২, আরিচা, ফরিদপুর ও গোপালগঞ্জে ৪০ দশমিক ৮, সাতক্ষীরায় ৪০ দশমিক ৩ ও টাঙ্গাইলে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close