৪০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে রাজধানী ঢাকা

২০ এপ্রিল ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
তীব্র গরমে পুড়ছে রাজধানী

তীব্র গরমে পুড়ছে রাজধানী © সংগৃহীত

তীব্র গরমে পুড়ছে সারাদেশ। শনিবার (২০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। আর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে।

শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এদিন চলতি মৌসুমে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা। এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও মোংলায় ৪১ দশমিক ৭, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬, খুলনায় ৪১ দশমিক ২, আরিচা, ফরিদপুর ও গোপালগঞ্জে ৪০ দশমিক ৮, সাতক্ষীরায় ৪০ দশমিক ৩ ও টাঙ্গাইলে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

 
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬
এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৪ এপ্রিল ২০২৬
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সি…
  • ০৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে দুই শিক্ষার্থী …
  • ০৪ এপ্রিল ২০২৬