আয়মান-মুনজেরিনের কোলে শিশুটি কার?

২০ এপ্রিল ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
আয়মান মুনজেরিনের কোলে শিশুটি কার?

আয়মান মুনজেরিনের কোলে শিশুটি কার? © সংগৃহীত

দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষক জুটি আয়মান সাদিক-মুনজেরিন শহীদ। ২০২৩ সালের সবচেয়ে আলোচিত বিয়ের তালিকা করলে সবার ওপরে থাকবে আয়মান সাদিক–মুনজেরিন শহীদ—এই দুই শিক্ষকের নাম। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবিতে আয়মান সাদিকের কোলে বাচ্চা দেখা যায়। ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে কোলে থাকা বাচ্চাটি আয়মান সাদিক এবং মুনজেরিন শহীদ দম্পতির সন্তান। 

পরবর্তীতে জানা যায়, আয়মান সাদিকের কোলে থাকা বাচ্চাটি অভিনেতা সৌমিক আহমেদের স্ত্রী ফাতেমা তুজ জোহরার। গত ১ এপ্রিল কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা সৌমিক আহমেদ। 

সন্তানের বাবা হলেন সৌমিক

নিজের জীবনের অন্যতম সুখকর এই মুহূর্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছিলেন অভিনেতা নিজেই। ‘বিক্যাম আ কিং’ ট্যাগলাইন দিয়ে সৌমিক লিখেছেন, ‘রাজকন্যা এলো ঘরে। স্ত্রী ও সন্তান দুজনেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ।

প্রকৃতপক্ষে আয়মান সাদিকের কোলে থাকা বাচ্চাটি তার বন্ধু অভিনেতা সৌমিক আহমেদের। আয়মান সাদিক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেতা সৌমিক আহমেদের সদ্য জন্ম নেওয়া সন্তানকে আয়মান সাদিক এবং মুনজেরিন শহীদ দম্পতির সন্তান দাবিতে প্রচার করা হচ্ছে যা মিথ্যা। 

প্রসঙ্গত, সৌমিকের যাত্রা শুরু ইউটিউব দিয়ে। এরপর কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনে। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘রেডিও চকলেট’ ধারাবাহিক নাটকে মধ্য দিয়ে ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি। প্রায় ৩০টির বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতেও দেখা গেছে গেছে। 

 
ট্যাগ: জাতীয়
এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলীকে ক্যাডার করার উদ্যোগ, প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
  • ২০ অক্টোবর ২০২৬
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
  • ২০ অক্টোবর ২০২৬
‘পশু চিকিৎসক’-স্বাস্থ্য সহকারী-ধাত্রী দিয়ে প্রসব, নবজাতকের …
  • ২০ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬