তীব্র গরমে পুকুরে গোসলে নেমে ভাই বোনের মৃত্যু

২০ এপ্রিল ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
তীব্র গরমে পুকুরের গোসলে নেমে ভাই বোনের মৃত্যু

তীব্র গরমে পুকুরের গোসলে নেমে ভাই বোনের মৃত্যু © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে তীব্র গরমে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের নিজ বসত বাড়ির পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। 

নিহত দুই শিশু, বায়েজিদ (৬) ও মারিয়া (৪) ওই গ্রামের দিন মুজুর রাসেলের সন্তান বলে জানা গেছে।  দুই শিশুর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানান, শিশুদের মা দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দুই ভাই বোন বায়েজিদ ও মারিয়া বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। রোদের তীব্র দাবদাহে দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে বসতবাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। শিশুদের মা তাদের কোন সাড়া শব্দ না পেয়ে বাড়িতে খোঁজ করতে থাকেন। পরে স্বজনরা খোঁজাখুজি করে না পেয়ে সন্দেহবশত পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।

শশীভূষণ থানার ওসি ম. এনামূল হক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুদের মরদেহ দাফন করতে বলা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬