ইন্টারনেট সেবা স্বাভাবিক হবে কবে, জানাল সাবমেরিন কেবল কর্তৃপক্ষ

২০ এপ্রিল ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
ক্যাবল

ক্যাবল © সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়েছে বলে জানা গেছে।  এটি পুরোপুরি ঠিক হতে আরও দুই-তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির এমডি মির্জা কামাল আহমেদ।

তিনি জানান, সিঙ্গাপুরে ফাইবার কেবল কাঁটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-৫ দিয়ে ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে দেশে ইন্টারনেটে ধীরগতি রয়েছে। ক্যাবল মেরামত করে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে দুই-তিন দিন লাগবে। 

মির্জা কামাল আহমেদ আরো জানান, পরিস্থিতি সামাল দিতে সিমিউই-৪ সাবমেরিন কেবল দিয়ে বিকল্পভাবে ব্যান্ডউইথ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে।
 
ফলে গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতির অভিযোগ করছেন।

 
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬