হজ প্যাকেজের খরচ কমলো

২০ এপ্রিল ২০২৪, ১০:৫১ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
হজ প্যাকেজের খরচ কমলো

হজ প্যাকেজের খরচ কমলো © সংগৃহীত

এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২ হাজার ৮১৮ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন বলেন, হজ যাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ্জ পালন করতে পারেন সে বিষয় সরকার তৎপর রয়েছে সরকার।

শনিবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মো. ফরিদুল হক খান বলেন, যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক যে প্রক্রিয়াগুলো আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায়। প্রশিক্ষণে হজ্জের নিয়ম, হজ্জক্যাম্পে, বিমান বন্দরে, সৌদি আরবে হজ্জের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হজ যাত্রীদের হাতে-কলমে বুঝিয়ে দেয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে হজ যাত্রীদের সব ধরনের দায়িত্ব ও সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা দেয়া হবে। 

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ট্যাগ: জাতীয়
ছুটির বাহানায় কবি নজরুল কলেজের রিডিং রুমে তালা, শিক্ষার্থী…
  • ২০ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে নোয়াখালী ডিসি অফিসে ২২ পদে চাকরি
  • ২০ অক্টোবর ২০২৬
৯ মাসে গণপিটুনিতে নিহত ১৮৭
  • ২০ অক্টোবর ২০২৬
জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
জ্যেষ্ঠ অধ্যাপক থাকতেও অন্য বিষয়ের আওয়ামীপন্থী চিকিৎসককে এন…
  • ২০ অক্টোবর ২০২৬
এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলীকে ক্যাডার করার উদ্যোগ, প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬