দুধ-কলা দিয়ে পোষা সাপ এখন ঠোকর মেরেছে: ‍নুর

১৯ এপ্রিল ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

কুকি চিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, আমাদের গোয়েন্দা সংস্থা কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে। তারা কুকি চিনকে অস্ত্র দিয়েছে, মালপানি দিয়েছে। তারা তাদের কাজে কুকি চিনকে ব্যবহার করেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যুর মিছিল, ব্যাংকিং খাতের লুটপাটসহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

কুকি চিন নিয়ে গোয়েন্দা সংস্থার সমালোচনা করে গণঅধিকারের সভাপতি বলেন, দুধ-কলা দিয়ে পোষা সাপ এখন তাদের ঠোকর মেরেছে। এ সময় ইসরায়েলি বিমান কীভাবে বাংলাদেশে এসেছে, এমন প্রশ্নও রাখেন তিনি।

নুরুল হক নুর বলেন, বাংলাদেশের জনগণ এখন ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছে। ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায়, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। এই ভারত খেদাও আন্দোলনই হতে পারে ভারতের মদদপুষ্ট সরকার খেদাও আন্দোলন। তাই আজ তাদের মাথা নষ্ট।

তিনি আরও বলেন, আমরা যারা ভারতবিরোধী আন্দোলন করছি, যারা ভারতের বিরুদ্ধে সোচ্চার, সরকার তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ভারত খেদাও আন্দোলনকেই ভারতের মদদপুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সরকার ভারতের কাছে মাথা বিক্রি করে রাজনীতি করছে। ঈদের মধ্যে ইসরায়েলি বিমান বাংলাদেশে কেন এসেছে, সেটি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেররা জবাব দিতে পারবেন না। ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। 

তিনি বলেন, ইসরায়েলি বিমান কীভাবে বাংলাদেশে এসেছে? কারা ইসরায়েলি বিমান এনেছে? কারা তাদের অনুমতি দিয়েছে? আওয়ামী লীগ যদি চতুর্থ বারের মতো ক্ষমতায় আসে, ইসরায়েলকে তারা কনস্যুলেট খুলতে বাংলাদেশে অনুমতি দেবে।

 
ঈদের রাতেই সড়কে প্রাণ ঝরল ১৯ জনের
  • ২২ মার্চ ২০২৬
আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence