বিয়ের আসর থেকে পালালেন বর-কনে

১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
হল-২১

হল-২১ © গুগল ম্যাপ

চট্টগ্রামের কর্ণফুলীতে কমিউনিটি সেন্টারে চলছে ধুম-ধাম করে বিয়ের আসর। সাথে চলছে নানা আয়োজন, বর ও কনে পক্ষের লোকজনে খাবার-আপ্যায়ন নিয়ে ব্যস্ত। এরই মধ্যে এসে গেল বরও। কিন্তু বিপত্তি ঘটলো ম্যাজিস্ট্রেট আসার খবরে।

বিয়ের আসর থেকে ম্যাজিস্ট্রেট আসার আগেই পালিয়ে গেল নব বর ও কনেসহ স্বজনরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরপাথরঘাটা এলাকার হল-২১ নামের কমিউনিটি সেন্টারে।

আরও পড়ুন: সাকিব-শিশির দম্পতির ঘরে নতুন সন্তান! ছবিটি নিয়ে যা জানা গেল

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, ‘ইউএনওর স্যারের কাছ থেকে চরপাথরঘাটায় একটি বাল্য বিয়ের খবর পেয়ে এলাকার ইউপি সদস্যকে ফোনে বিয়ে বন্ধ করার নির্দেশ প্রদান করি। এ খবর পেয়ে বিয়ের বর-কনে কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘মেয়ের বয়স কম হওয়ায় বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে দুই পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যানকে মুচলেকা দিয়ে বিয়ের আসর থেকে চলে যান।’

ট্যাগ: বিবাহ
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close