গুঁড়িয়ে দেওয়া হলো অস্থায়ী বঙ্গবাজার

১৬ এপ্রিল ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

ভেঙে ফেলা হয়েছে বঙ্গবাজারে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ অস্থায়ী দোকানগুলো ভেঙে দিয়েছে সংস্থাটি। সোমবার (১৫ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত করা হয়।

গত বছরের ৪ এপ্রিলে বঙ্গবাজারে আগুন লেগে পুরোটাই পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় কাপড় ও গার্মেন্টস পণ্যের ব্যবসায়ীরা। এরপর সেখানে অস্থায়ীভাবে বসে দোকান। এবার ঈদে খুব একটা বেচাবিক্রি না হলেও পোশাকের পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। আজ তা ভেঙে দেওয়া হলো।

ঈদের পরেই পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, বঙ্গবাজারে মার্কেট নির্মাণের জন্য ঈদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এনডিই নামের প্রতিষ্ঠান মার্কেট নির্মাণ করবে। তারা কাজ শুরু করেছে।

পুড়ে যাওয়া বঙ্গবাজারকে আধুনিক রূপদান এবং সেখানে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। বঙ্গবাজারের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান। ১০ তলা বিশিষ্ট ভবনের গ্রাউন্ড ফ্লোর ও বেজমেন্ট ছাড়াও থাকবে মোট ৮টি ফ্লোর। ১.৭৯ একর জায়গার ওপর নির্মিত হতে যাওয়া বহুতল ভবনে থাকবে তিন হাজার ৪২টি দোকান। প্রতিটি দোকানের আয়তন হবে ৮০ থেকে ১০০ স্কয়ার ফুট। ভবনটিতে থাকবে ৮টি লিফট, এর মধ্যে ৪টি থাকবে ক্রেতা-বিক্রেতাদের জন্য। আর বাকি ৪টি কার্গো লিফট থাকবে মালামাল ওঠা-নামানোর জন্য।

এ ছাড়া থাকছে গাড়ি পার্কিং, খাবারের দোকান, সমিতির অফিস, নিরাপত্তাকর্মী এবং সেখানকার কর্মীদের আবাসন ব্যবস্থা। ভবনটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৩৮ কোটি টাকা।

ব্যবসায়ীরা জানায়, দ্রুত যেন মার্কেট নির্মাণ শেষ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়।

 
‘জায়গা না পেয়ে গেটে বসেছিলাম, দুর্ঘটনার পর বালির মধ্যে পা আ…
  • ২০ অক্টোবর ২০২৬
যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে মিশুকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬
আরও কঠোর নজরদারিতে আসছেন প্রাথমিক শিক্ষকরা
  • ২০ অক্টোবর ২০২৬
নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক
  • ২০ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের…
  • ২০ অক্টোবর ২০২৬