সিলেটে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

১৫ এপ্রিল ২০২৪, ০২:০৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে সিলেট নগরীর কিছু অংশে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকলেও জেলার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে এক ঘণ্টা পর সোয়া ১০টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, হাইভোল্টেজের তারের স্পা‌র্কিং থেকে সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কা‌দির বলেন, বিদ্যুৎকেন্দ্রে হাইভোল্টেজের তারের স্পা‌র্কিং থেকে কেন্দ্রে ডাম্পিং করে রাখা পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। 

এ ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনে যান।

‘জায়গা না পেয়ে গেটে বসেছিলাম, দুর্ঘটনার পর বালির মধ্যে পা আ…
  • ২০ অক্টোবর ২০২৬
যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে মিশুকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬
আরও কঠোর নজরদারিতে আসছেন প্রাথমিক শিক্ষকরা
  • ২০ অক্টোবর ২০২৬
নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক
  • ২০ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের…
  • ২০ অক্টোবর ২০২৬