আজ থেকে স্বাভাবিক গতি ফিরছে অফিস-আদালতে

১৫ এপ্রিল ২০২৪, ০৮:৫০ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
পাঁচ দিনের ছুটি শেষে আজ স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরছে অফিস-আদালত

পাঁচ দিনের ছুটি শেষে আজ স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরছে অফিস-আদালত © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সব ধরনের প্রতিষ্ঠান। ঈদ ও বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয় ১০ এপ্রিল। আর শেষ হয়েছে রোববার (১৪ এপ্রিল)। তবে অনেকেই ৮-৯ এপ্রিল ছুটি নিয়ে ছুটি কাটিয়েছেন ১০ দিন। 

রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ৯ এপ্রিল। তবে এবার সংবাদপত্রে ছুটি ছিল ছয়দিন। নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। এ কারণে ১০ থেকে ১৫ এপ্রিল সংবাদপত্র প্রকাশিত হয়নি। তবে বিশেষ ব্যবস্থাপনায় অনলাইন ও টেলিভিশন চালু ছিল। 

আরো পড়ুন: টানা পাঁচদিন বন্ধের পর আজ খুলছে ব্যাংক, চালু হবে লেনদেন

এর আগেই টানা ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। গাবতলি, গুলিস্তান, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মানুষের ভিড় দেখা যায়। যাওয়া ও আসার পথে ঝামেলা পোহাতে হয়েছে কম। নগরও তুলনামূলক ফাঁকা। তাই স্বস্তি নিয়ে কাজে যোগ দিতে পারছেন মানুষ।

অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
কাঙ্ক্ষিত যোগ্যতা সত্ত্বেও উচ্চতর গ্রেডে আবেদন করতে পারছেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কে বাসের ধাক্কা, নিহত ৩
  • ০৫ এপ্রিল ২০২৬