টানা পাঁচদিন বন্ধের পর আজ খুলছে ব্যাংক, চালু হবে লেনদেন

১৫ এপ্রিল ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে পাঁচ দিনের লম্বা ছুটি কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে ব্যাংক, বিমা, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালত। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ব্যাংক খুললে লেনদেন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জানা গেছে, আজ খুলছে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এবং সিএসইর ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ঈদ উপলক্ষে তিনদিন- বুধ, বৃহস্পতি ও শুক্রবার সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। আর গতকাল রোববার ছিল পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি। এভাবে ১০ থেকে ১৪ এপ্রিল টানা পাঁচ দিনের ছুটিতে ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ ছিল। তবে অনলাইনে ব্যাংকিং কার্যক্রম, এটিএম থেকে টাকা উত্তোলন, সিআরএমে টাকা জমা ইত্যাদি সেবা অব্যাহত ছিল।

 
‘জায়গা না পেয়ে গেটে বসেছিলাম, দুর্ঘটনার পর বালির মধ্যে পা আ…
  • ২০ অক্টোবর ২০২৬
যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে মিশুকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬
আরও কঠোর নজরদারিতে আসছেন প্রাথমিক শিক্ষকরা
  • ২০ অক্টোবর ২০২৬
নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক
  • ২০ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের…
  • ২০ অক্টোবর ২০২৬