বাঙালির সংস্কৃতি চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বিএনপিকে প্রতিহত করতে হবে: কাদের

১৪ এপ্রিল ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা © সংগৃহীত

বিএনপিকে বাঙালির সংস্কৃতি চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বলে মন্তব্য করে দলটিকে প্রতিহত ও মোকাবিলা করতে হবে জানিছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বাঙালির সংস্কৃতি চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু। এই সাম্প্রদায়িক শত্রুকে প্রতিহত ও মোকাবিলা করতে হবে।

এদিন সকালে রাজধানীর সদরঘাটের বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। পরে আওয়ামী লীগের আয়োজনে নববর্ষের একটি র্যালি বের করা হয়।

 
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬