বৈশাখের প্রথম দিনে যে ৬ বিভাগে অব্যাহত থাকবে তাপপ্রবাহ

১৩ এপ্রিল ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং বিস্তার লাভ করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৩ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। 

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 
গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি আর নেই
  • ০৩ মার্চ ২০২৬
১৯ দিন ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা
  • ০৩ মার্চ ২০২৬
ফের বেড়েছে সোনার দাম, ভরি কত?
  • ০৩ মার্চ ২০২৬
ইরানের হামলায় অ্যামাজনের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত
  • ০৩ মার্চ ২০২৬
লেবাননের ৫৯ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ
  • ০৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র বহু বছরের কোনো যুদ্ধে আর জড়াবে না: ভ্যান্স
  • ০৩ মার্চ ২০২৬