দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১২ এপ্রিল ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আসুন, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। ’

আগামী রোববার (১৪ এপ্রিল) সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। এ উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। পয়লা বৈশাখ সামনে রেখে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় (ভিডিও) দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন—

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষপরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।

এ সময় প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করে বলেন, পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ! এসো হে নতুন। শুভ নববর্ষ।

 
রাতভর ৮০ যুদ্ধবিমান নিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা যুক্…
  • ০৭ মার্চ ২০২৬
নওগাঁয় সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ০৭ মার্চ ২০২৬
রোজার উদ্দেশ্য কি শুধু গরিবের ক্ষুধা অনুভব করা, ভিন্ন ব্যাখ…
  • ০৭ মার্চ ২০২৬
সীমান্তে ৭ ভারতীয়সহ ১১ জন আটক
  • ০৭ মার্চ ২০২৬
ছাত্রীকে ধর্ষণের পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ
  • ০৭ মার্চ ২০২৬
জেলা আমিরকে চিঠি দিয়ে জামায়াত নেতার পদত্যাগ
  • ০৭ মার্চ ২০২৬