ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম লোকান্তরপ্রাপ্তি দিবস আজ 

১১ এপ্রিল ২০২৪, ১০:৫০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী © টিডিসি ফটো

গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, স্বাস্থ্যযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম লোকান্তরপ্রাপ্তি দিবস আজ। ২০২৩ সালের এই দিনে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই মহামানবের জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর। পুলিশ কর্মকর্তা বাবা হুমায়ুন মোর্শেদ চৌধুরীর দশ সন্তানের মধ্যে সবার বড় তিনি। তাই পরিবারে বড় ভাই নামেই পরিচিত তিনি।

সাম্যবাদী চেতনার নায়ক জাফরুল্লাহ চৌধুরী ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। বিলেতে শিক্ষাধীন অবস্থায় দেশে যুদ্ধ শুরু হলে তিনি দেশে ফিরে যুদ্ধে অংশগ্রহণের নিমিত্তে গেরিলা প্রশিক্ষণ নেন। পরে ডা. এম এ মবিনের সাথে মিলে ৪৮০ শয্যা বিশিষ্ট ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’’ প্রতিষ্ঠা ও পরিচালনা করেন।

যুদ্ধ পরবর্তী রাষ্ট্র বিনির্মাণে তিনি ছিলেন অগ্রণী। স্বাস্থ্যসেবা সুলভ করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র। ১৯৮২ সালে ‘জাতীয় ঔষধ নীতি’ প্রণয়ন ও ঘোষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখেন তিনি। মধ্যবিত্ত বাঙালির কাছে পরিচিত হয়ে ওঠেন ‘গরিবের ডাক্তার’ নামে।

এই মহান কিংবদন্তী ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের ১১ এপ্রিল রাত ১১টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সমাহিত করা হয়।

সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ২০ অক্টোবর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখা…
  • ২০ অক্টোবর ২০২৬
৭ বছর পর জানুয়ারিতে নোবিপ্রবির ৩য় সমাবর্তন, রেজিস্ট্রেশনের…
  • ২০ অক্টোবর ২০২৬
ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক ব্যাংকে, আবেদন ২৬ অক্টোবর প…
  • ২০ অক্টোবর ২০২৬
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না: প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬