নাথান বমের স্ত্রীকে বান্দরবানের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি 

১১ এপ্রিল ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

© সংগৃহীত

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী লেলসমকিম বমকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাটে বদলি করা হয়েছে করা হয়েছে। 

লেলসমকিম বম সিনিয়র স্টাফ নার্স হিসেবে এতদিন রুমা হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তার নতুন কর্মস্থল লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। নাথানের স্ত্রীর সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক সিনিয়র নার্স দিপালী রাড়ইকেও বদলি করা হয়েছে। 

গত ০৯ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং বিভাগ থেকে তাদের বদলির আদেশ জারি করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেবা-১ শাখার ৮ এপ্রিল এক স্মারকের আলোকে এই বদলি আদেশ জারি করা হয়। তবে কি কারণে বা কেন স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এ বিষয়টি নির্দেশনা পত্রে বলা হয়নি।

নাথানের নেতৃত্বাধীন কেএনএফ গত ২ এপ্রিল রুমা উপজেলা সোনালী ব্যাংকে হানা দিয়ে পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র এবং চার শতাধিক গুলি লুট করে। এ ঘটনার একদিন পরই থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে হানা দিয়ে প্রায় ১৮ লাখ টাকা লুট করে তারা। এই ঘটনাগুলোর পর থেকে বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এই অভিযানে এখন পর্যন্ত ৫৬ জন গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ: জাতীয়
১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ‘রেড অ্যালার্ট’
  • ২০ অক্টোবর ২০২৬
জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ১৬তম গ্রেডে চাকরি…
  • ২০ অক্টোবর ২০২৬
এসএসসিতে দিনাজপুর বোর্ডে বৃত্তি পেলেন ২৯৮৩ জন, দেখুন তালিকা 
  • ২০ অক্টোবর ২০২৬
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেব…
  • ২০ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাবির নিয়োগ বোর্ড থেকে আউট ‘বিএনপিপন্থী’ শিক্ষক, ইন ‘আওয়ামী…
  • ২০ অক্টোবর ২০২৬