ঈদে কারাবন্দিদের কী খাবার দেওয়া হয়?

১১ এপ্রিল ২০২৪, ১২:৩১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
ঢাকা কেন্দ্রীয় কারাগার

ঢাকা কেন্দ্রীয় কারাগার © ফাইল ছবি

আপনি  কি জানেন, কারাগারে ভিতরে বন্দিদের ঈদে কি খাওয়ানো হয়? যেহেতু ঈদ বলে কথা, তাই বছরের অন্য সময়ের তুলনায় খাবারে একটু ভিন্নতা থাকবেই। 

বন্দিজীবনে তাদের আনন্দ দিতে প্রতিবছরই নানা আয়োজন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার। বরাবরের মতো এবারও তার ব্যত্যয় ঘটেনি।

কারা সুত্র বলছে, কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন সকালে মুড়ি, পায়েস খেয়ে তারা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। দুপুর ও রাতে রয়েছে বিশেষ খাবার। 

দুপুরের মেনু: 
দুপুারের মেনুতে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে তারা পোলাও, গরুর মাংস/খাসির মাংস খাবেন। এছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও থাকবে তাদের জন্য।

রাতের মেনু: 
রাতের মেনুতে বন্দিদের জন্য সাদা ভাত, আলুর দম, ডিম সাথে কাগজি লেবু ও  শসাও রয়েছে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, সাড়ে ৮ হাজার বন্দির হিসাব করে এবার ঈদে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বন্দিকে দেওয়া হবে ৩০০ গ্রাম গরুর মাংস। সাধারণ দিনের চাইতে ঈদের দিন মাংসের পরিমাণ বেশি দেওয়া হচ্ছে।

 
ট্যাগ: জাতীয়
নদীতে জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবকের মৃত্যু
  • ২০ অক্টোবর ২০২৬
সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো প…
  • ২০ অক্টোবর ২০২৬
হুথিদের ঠেকাতে সৌদি আরবে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিল যুক…
  • ২০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের সেই কেন্দ্রীয় নেতাকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
তামিম ইকবালের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তানজিদ
  • ২০ অক্টোবর ২০২৬
ঐতিহ্যের গুড় ঘিরে সম্ভাবনা, টিকে থাকার লড়াই গাছিদের
  • ২০ অক্টোবর ২০২৬