ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া

১১ এপ্রিল ২০২৪, ১০:০০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
মোনাজাতের ছবি

মোনাজাতের ছবি © সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টার প্রথম জামাতে বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলার প্রার্থনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টা ২২ মিনিটে শুরু হয় ঈদের প্রথম জামাতের মোনাজাত। ১২ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহ্‌র কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সী মুসল্লিরা। মোনাজাত করান বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

মোনাজাতে দেশবাসীর কল্যাণ ও সুস্থতা কামনা করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় ইমাম মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি, মৃত সকলের মাগফিরাত, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহে মাগফিরাত কামনা করেন।

এর আগে, পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতের পর শুরু হয় ঈদের বিশেষ খুতবা। প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন এই মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নদীতে জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবকের মৃত্যু
  • ২০ অক্টোবর ২০২৬
সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো প…
  • ২০ অক্টোবর ২০২৬
হুথিদের ঠেকাতে সৌদি আরবে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিল যুক…
  • ২০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের সেই কেন্দ্রীয় নেতাকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
তামিম ইকবালের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তানজিদ
  • ২০ অক্টোবর ২০২৬
ঐতিহ্যের গুড় ঘিরে সম্ভাবনা, টিকে থাকার লড়াই গাছিদের
  • ২০ অক্টোবর ২০২৬