এমপি হিসেবে মাসে কত বেতন-ভাতা পান, জানালেন ব্যারিস্টার সুমন

১০ এপ্রিল ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

© সংগৃহীত

সংসদ সদস্য (এমপি) হিসেবে সরকারের কাছ থেকে মাসিক কত বেতন-ভাতা পান, তা প্রকাশ করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এই সংসদ সদস্য নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই বেতন-ভাতার বিবরণী প্রকাশ করেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেন, সংসদ সদস্য হিসাবে সম্মানী ভাতা পেলাম। আমার এলাকা মাধবপুর-চুনারুঘাটের মানুষের জানা উচিত আপনাদেরকে সেবার বিপরীতে আমি কতো টাকা ভাতা পাচ্ছি।

ওই পোস্টর ভাতা বিবরণীতে জাতীয় সংসদ সচিবালয়ের অডিট ইউনিটের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা, অডিটর ও সুপারের স্বাক্ষর রয়েছে।

এতে দেখা যায়, ভাতা বিবরণীটি ফেব্রুয়ারি ২০২৪ সনের। সর্বসাকুল্যে তিনি ভাতা পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯৭৩ টাকা। এর মধ্যে মাসের পারিতোষিক ৫৫ হাজার টাকা, নির্বাচনি এলাকা ভাতা ১২ হাজার ৫০০ টাকা, নির্বাচনি এলাকায় অফিস পরিচালনা ভাতা ১৫ হাজার টাকা, টেলিফোন ভাতা ৭ হাজার ৮০০ টাকা, ধোলাই ভাতা ১ হাজার ৫০০ টাকা, নিয়ামক ভাতা ৫ হাজার টাকা, মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় ৭০ হাজার টাকা ও অন্যান্য ভাতা ৬ হাজার টাকা পেয়েছেন। তবে উৎসে আয়কর কর্তন ও স্ট্যাম্পবাবদ ৬২৭ টাকা কর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন দেশে বিদেশে ফেসবুকের অতি পরিচিত মুখ।

শুধু ঘাম নয়, ভুল পোশাকেও বাড়তে পারে র‌্যাশ ও ত্বকের সংক্রমণ
  • ১৯ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ জুন ২০২৬
জয়ের জন্য মরিয়া ব্রাজিলের সামনে দুর্বল হাইতি, একাদশে থাকছ…
  • ১৯ জুন ২০২৬
অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন, খসড়া অনুমোদন
  • ১৯ জুন ২০২৬
দেশে কত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ১৯ জুন ২০২৬
বদলি নেমেই সুইজারল্যান্ডের জয়ের নায়ক মানজাবি
  • ১৯ জুন ২০২৬