মেট্রোরেলের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কা

০৯ এপ্রিল ২০২৪, ১১:২২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
মেট্রোরেলের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কা

মেট্রোরেলের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কা © সংগৃহীত

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। সড়ক ফাঁকা পেয়ে আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে বাস ধাক্কা খেয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

মঙ্গলবার (০৯ এপ্রিল) বেলা পৌনে একটার দিকে সেফটি পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৭০১৬) ৩৫৯ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, বাসের চালক ছিল একজন কিশোর। ফাঁকা রাস্তা পেয়ে সে বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। দ্রুতগতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

কাফরুল থানার এসআই আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 
নদীতে জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবকের মৃত্যু
  • ২০ অক্টোবর ২০২৬
সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো প…
  • ২০ অক্টোবর ২০২৬
হুথিদের ঠেকাতে সৌদি আরবে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিল যুক…
  • ২০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের সেই কেন্দ্রীয় নেতাকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
তামিম ইকবালের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তানজিদ
  • ২০ অক্টোবর ২০২৬
ঐতিহ্যের গুড় ঘিরে সম্ভাবনা, টিকে থাকার লড়াই গাছিদের
  • ২০ অক্টোবর ২০২৬