কুকি-চিনের হামলার ঘটনা সরকারের নাটক: মঈন খান

০৯ এপ্রিল ২০২৪, ০৪:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

আইএসের (ইসলামিক স্টেট) মতো কুকি-চিনের হামলার ঘটনাও সরকারের সাজানো নাটক বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (৯ এপ্রিল) সদ্য কারামুক্ত বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বান্দরবানে চলমান ঘটনা সরকারের নতুন খেলা। সরকার নিজের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে পাহাড়কে অশান্ত করে তুলেছে।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এমন অভিযোগ হচ্ছে সরকারের মিথ্যাচার। বিএনপি নয়, বরং আওয়ামী লীগই গণতন্ত্রকে জিম্মি করে রেখেছে।

 
আজ অফিসে চকলেট খাওয়ার দিন
  • ২০ অক্টোবর ২০২৬
বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের, যা বলছে মন্ত্রণালয়
  • ২০ অক্টোবর ২০২৬
আ.লীগ দেশে এত লুটপাট করেছে, যা বিশ্বের কোথাও হয়নি : স্পিকার
  • ২০ অক্টোবর ২০২৬
ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ তানজিদের
  • ২০ অক্টোবর ২০২৬
এনআইডি জালিয়াতি, চাকরিচ্যুত উপজেলার নির্বাচন কর্মকর্তা
  • ২০ অক্টোবর ২০২৬
শার্শায় বাজারে অস্ত্রসদৃশ বস্তু হাতে চলাফেরা, চাঁদা দাবির জ…
  • ২০ অক্টোবর ২০২৬