বুয়েটে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়: ছাত্রলীগকে হাসান মাহমুদ

০৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © সংগৃহীত

আদালতের রায় এসেছে। বুয়েটে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়, হিংসার রাজনীতি না হয়, পড়াশোনার ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাবির টিএসসি প্রাঙ্গণে ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি অবাক বিস্ময়ে দেখি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আন্দোলন হয়। আর প্রশাসন সেটি মেনেও নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হঠকারী সিদ্ধান্ত।’

হাছান মাহমুদ বলেন, ‘এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে। ছাত্রলীগকে বলব তাদের থেকে সাবধান থাকতে’, যোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
 
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যলয়ের যারা মেট্রোরেলের বিরোধিতা করেছিলেন, তাদেরকে টিকিট কেটে মেট্রোরেলে ঘোরানোর অনুরোধ করছি ছাত্রলীগকে।’ 

সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
close