ঈদ কবে জানাতে সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

০৯ এপ্রিল ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

© প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখতে সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা সায়লা শারমিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বা বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে, সোমবার (৮ এপ্রিল) সৌদি আরব, ভারত-পাকিস্তানসহ এশিয়ার কোনো দেশে চাঁদ দেখা যায়নি। দেশগুলো ৩০ রমজান পালনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এসব দেশে ঈদ উদযাপিত হবে।

আজ অফিসে চকলেট খাওয়ার দিন
  • ২০ অক্টোবর ২০২৬
বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের, যা বলছে মন্ত্রণালয়
  • ২০ অক্টোবর ২০২৬
আ.লীগ দেশে এত লুটপাট করেছে, যা বিশ্বের কোথাও হয়নি : স্পিকার
  • ২০ অক্টোবর ২০২৬
ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ তানজিদের
  • ২০ অক্টোবর ২০২৬
এনআইডি জালিয়াতি, চাকরিচ্যুত উপজেলার নির্বাচন কর্মকর্তা
  • ২০ অক্টোবর ২০২৬
শার্শায় বাজারে অস্ত্রসদৃশ বস্তু হাতে চলাফেরা, চাঁদা দাবির জ…
  • ২০ অক্টোবর ২০২৬