দেশে ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

০৯ এপ্রিল ২০২৪, ১১:৫৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
ঈদের চাঁদ

ঈদের চাঁদ © ফাইল ছবি

দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানা যাবে আজ মঙ্গলবার। এদিন সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

মঙ্গলবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

 
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬
বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬