পদোন্নতি পেয়ে অতিরিক্ত এসপি হলেন পুলিশের ২০ কর্মকর্তা

০৯ এপ্রিল ২০২৪, ০৯:২৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © লোগো ও ছবি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (০৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

অতিরিক্ত এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদান পত্র পাঠাবেন। পদোন্নতিরে আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অতিরিক্ত এসপি পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন– সাইদুর রহমান, এটিএম আমিনুল ইসলাম, আবু ছালেহ মো. আনছার উদ্দীন, গোলাম রহমান, সাইকুল আহম্মেদ ভূঁইয়া, আশরাফ হোসেন, রেজাউল হাসান, আব্দুল করিম, ছয়রুদ্দীন আহম্মেদ, মনজুরুল আলম, জানে আলম খান, মোস্তাফিজুর রহমান, রেজাউল হক, আজিজুল হক, ফিরোজ আহমেদ, মাহবুব উর রশীদ, হুমায়ূন কবীর, সৈয়দ রুহুল ইসলাম, হুমায়ূন কবির ও রিয়াজ হোসেন।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা সম্বলিত বিস্তারিত প্রজ্ঞাপন দেখতে এই লিংকে ক্লিক করুন।

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close