চলন্ত ট্রেনে প্রসব বেদনা, সহযাত্রী চিকিৎসকের সহায়তায় সন্তান জন্ম

০৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
চলন্ত ট্রেনে প্রসব বেদনা, সহযাত্রী চিকিৎসকের সহায়তায় সন্তান জন্ম

চলন্ত ট্রেনে প্রসব বেদনা, সহযাত্রী চিকিৎসকের সহায়তায় সন্তান জন্ম © সংগৃহীত

খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতেই এক নারী সন্তান প্রসব করেছেন। সোমবার (০৮ এপ্রিল) সকালে ট্রেনটির ‘ঙ’ বগিতে এমন ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রেনে সন্তান প্রসব করা স্বর্ণা আক্তারের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামে। তার স্বামীর নাম ইয়াসিন আরাফাত।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, ট্রেনটি ঈশ্বরদীর কাছাকাছি এলাকায় পৌঁছালে হঠাৎ স্বর্ণা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। তখন ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক থাকলে এ ব্যাপারে সহায়তা চাওয়া হয়। ঘোষণা শুনে এগিয়ে আসেন যাত্রী হিসেবে থাকা ডা. নাজনীন আক্তার।

এ সময় বগিতে অন্যান্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে বের করে দেন প্রসবের জন্য প্রয়োজনীয় কাপড়। তা দিয়েই বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয় বলে জানান তিনি। এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। 

রেলের এই কর্মকর্তা বলেন, ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। তারপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করেই নবজাতক সন্তানসহ মাকে একটি ক্লিনিকে পাঠানো হয়।

অসীম কুমার তালুকদার জানান, স্বর্ণাকে রাজশাহীতেই একটি ক্লিনিকে আনা হচ্ছিল সন্তান প্রসবের জন্য। সঙ্গে কয়েকজন নারী ও এক দেবর ছিলেন। আসার পথে ট্রেনের ভেতরই স্বর্ণা সন্তান প্রসব করেছেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হয়েছে। মা ও নবজাতক সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

 
ট্যাগ: জাতীয়
আজ অফিসে চকলেট খাওয়ার দিন
  • ২০ অক্টোবর ২০২৬
বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের, যা বলছে মন্ত্রণালয়
  • ২০ অক্টোবর ২০২৬
আ.লীগ দেশে এত লুটপাট করেছে, যা বিশ্বের কোথাও হয়নি : স্পিকার
  • ২০ অক্টোবর ২০২৬
ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ তানজিদের
  • ২০ অক্টোবর ২০২৬
এনআইডি জালিয়াতি, চাকরিচ্যুত উপজেলার নির্বাচন কর্মকর্তা
  • ২০ অক্টোবর ২০২৬
শার্শায় বাজারে অস্ত্রসদৃশ বস্তু হাতে চলাফেরা, চাঁদা দাবির জ…
  • ২০ অক্টোবর ২০২৬