দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

০৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস © সংগৃহীত

গত কয়েক দিনের গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবন। প্রকৃতিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতাও বাড়ছে। এ পরিস্থিতিতে আবহাওয়া পূর্বাভাস বলছে, ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের আভাসও মিলেছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

আরও পড়ুন: আজ পূর্ণগ্রাস বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, দিন হবে রাতের মতো

এ অবস্থায় (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

ট্যাগ: জাতীয়
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, মাসিক ভাতাসহ থাকছে …
  • ২০ অক্টোবর ২০২৬
‘আমাদের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করবেন না’
  • ২০ অক্টোবর ২০২৬
মেসি-বেকহ্যামকে খোঁচা নেইমারের
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
স্তন ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি: কখন প্রয়োজন, কীভাবে …
  • ২০ অক্টোবর ২০২৬
হঠাৎ শ্বাসকষ্ট, না ফেরার দেশে ইবি ছাত্র তরিকুল
  • ২০ অক্টোবর ২০২৬