ইতেকাফে থাকা অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা

০৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালের একটি মসজিদে ইতেকাফে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ভুট্টুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আনিছুর রহমান ভুট্টু উপজেলা আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মসজিদে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, ২১ রমজান রাত থেকে ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেন ‍আনিছুর। শনিবার বিকেলে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬
সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
  • ২০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬