চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

২০ অক্টোবর ২০২৬, ০৯:০০ PM
জোরারগঞ্জ হাইওয়ে থানা

জোরারগঞ্জ হাইওয়ে থানা © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় মো. সাদেক মিয়া (৫৯) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক মিয়া উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা আব্দুল জব্বার বাড়ির মজিবুল হক মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় অটোরিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রোবক্স কার তার অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. ফারুক জানান, বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় দ্রুতগতির প্রোবক্স কারের ধাক্কায় সাদেক মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে।

পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬
সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
  • ২০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬