গরু আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ নিহত ৩

০৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

ঝালকাঠিতে কালবৈশাখীর সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রবিবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর ও কাঁঠালিয়া উপজেলায় পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার ঈশানা (১১), কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫)। এদের মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিণী। 

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। এসময় মাঠে গরু আনতে গেলে তিনজনের মৃত্যু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬