দশ মিনিটের কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল গৃহবধূর

০৭ এপ্রিল ২০২৪, ০২:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর © সংগৃহীত

দশ মিনিটের কালবৈশাখী ঝড়ে পিরোজপুরে কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় রুবি নামে এক গৃহবধূ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫মিনিট থেকে ৯টা ৫৫মিনিট পর্যন্ত চলে এ ঝড়।

ঝড়ে মারা যাওয়া ওই নারী সদর উপজেলার মরিচাল এলাকার বাসিন্দা। এ সময় তার শিশুসন্তানও গুরুতর আহত হয়।

এদিকে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়কসহ বিভিন্ন এলাকার যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এখন পর্যন্ত রুবি নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মৃতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

 
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close