ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল বড় ভাইয়ের

০৬ এপ্রিল ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

ভোলার লালমোহনে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইও প্রাণ হারিয়েছে। শনিবার (০৬ এপ্রিল) এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলেন- মো. কাশেম (৪০) এবং মো. রফিজল (৬০)। তারা উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার ফরাজি বাড়ির মৃত খলিলুর রহমান ফরাজির ছেলে।

জানা গেছে, মৃত দুই ভাইয়ের মধ্যে ছোট মো. কাশেম। তিনি চট্টগ্রামে কাজ করতেন। সেখানে সেহরির সময় স্ট্রোক করেন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান কাশেম। তার মৃত্যুর সংবাদ পেয়ে লালমোহনে নিজ বাড়িতে স্ট্রোক করেন বড় ভাই মো. রফিজল। দ্রুত তাকে চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়। সেখানে মারা যান তিনি। পরে সন্ধ্যায় দুই ভাইয়ের একসঙ্গে জানাজা শেষে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান খলিফা বলেন, ওই দুই ভাইয়ের জানাজায় আমি উপস্থিত ছিলাম। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারজুড়ে। শোকে স্তব্ধ মৃত দুই ভাইয়ের আত্মীয়-স্বজনরা।

 
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
close