স্বর্ণের দামে নতুন রেকর্ড, ছাড়াল ১ লাখ ১৫ হাজার

০৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

© ফাইল ফটো

দেশের বাজারে আবার বাড়ানো হলো স্বর্ণের দাম। প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের রেকর্ড সর্বোচ্চ দাম। শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এই দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি করে দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। রোববার (৭ এপ্রিল) থেকে রেকর্ড নতুন মূল্য কার্যকর হবে।

দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম ব্যাপক ঊর্ধ্বমুখী হওয়ায় স্থানীয় মার্কেটে দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 
ট্যাগ: জাতীয়
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬
সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
  • ২০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬